1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় শিক্ষা বৃত্তি পেল উপজেলার ৬০ শিক্ষার্থী

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় শিক্ষা বৃত্তি পেল উপজেলার ৬০  শিক্ষার্থী 

 মো : সরোয়ার হেসেন,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে  এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব  সহায়তা প্রদান করা হয়। 

 ভাঙ্গা থেকে বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মোট ৬০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে শ্রেনীভেদে নগদ যথাক্রমে ২ হাজার,৩ হাজার টাকা ও  এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ সর্বমোট দুই লাখ আটত্রিশ হাজার টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংগা উপজেলা নির্বাহী অফিসার  বি এম কুদরত- এ খুদা।

প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন “দরিদ্র পীড়িত উপজেলার  দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়।

তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান”

শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে  উপজেলায় ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো।

দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান।

সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক

ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews