1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

  • সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

মধুখালীতে গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

এস.এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

রবিরার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই শংকর মালো (৪২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে রাত ১১ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে অন্তর মালো (২০) নিহত হয়।

নিহত বাবা- ছেলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শংকর মালো তার ছেলে অন্তর মালোকে নিয়ে মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে মাগুরা যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দি এলাকায় অজ্ঞাত পরিচয়ের একটি গাড়ী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শংকর মালো নিহত হয়।

আহত অবস্থায় স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে অন্তর মালো মারা যায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আর তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে তারও মৃত্যু হয়।

তিনি আরো জানান, একটি মোটরসাইকেলযোগে তারা মধুখালীর দিকে যাচ্ছিলেন। তবে কিভাবে ও কিসের সাথে এই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews