1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর মেডিকেলের নতুন ভবনে আগুন

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ফরিদপুর মেডিকেলের নতুন ভবনে আগুন

অল্পের জন্য রক্ষা পেলো রোগী, চিকিৎসক-নার্সসহ কয়েকশ মানুষ। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মার্চ) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো হাসপাতালে। উপর থেকে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে নিচে নেমে আসেন। এ সময় অতিরিক্ত সিড়ি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখানে পাশাপাশি দুইটি ভবন। একটি ১০ তলা আর একটি ৬ তলা। আগুন লেগেছে ৬ তলার ছাদে ও সিডি কোঠায়। সেখানে পুরাতন ডেড (ফোমের তৈরি), বেডসিটসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রাখা হয়েছিল। উপর থেকে অর্থাৎ ১০ তলা ভবন থেকে কেউ সিগারেট বা দাহ্য কিছু ফেলার কারণে আগুন লেগে থাকতে পারে। আগুনের সূত্রপাত টের পেলে, হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জানমালের কোনো ক্ষতি না হলেও পুরো হাসপাতালে থাকা কয়েকশ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হাসপাতালের সামনের দিকে থাকা একটি সিড়ি যা অত্যন্ত সরু,

এ ছাড়াও হাসপাতালে আরও কয়েকটি সিড়ি থাকলেও তা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে রোগী ও স্বজনরা।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ জানান, ফোন পাওয়ার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌছে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আগুন নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলেও জানান তিনি। বিএসএমসিএইসের উপ-পরিচালক ডা. দীপন কুমার বিশ্বাস বলেন, পুরাতন কিছু জিনিসপত্র ও ময়লা পুড়েছে, ওয়ার্ডের কোনো ক্ষতি হয়নি।

–অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews