1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ধোপাডাঙ্গা বাওড়ে গুরুপদ বিশ্বাসের লীজ বৈধ

  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ফরিদপুরে ধোপাডাঙ্গা বাওড়ে গুরুপদ বিশ্বাসের লীজ বৈধ

এস, এম আকাশ, ফরিদপুর অফিস:

 ফরিদপুর সদর উপজেলার অন্তর্গত চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা বাওড়ের ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের করা লীজ বাতিলের বিরুদ্ধে আদালতে মামলা করে  পুনঃরায় লীজ ফিরে পেলেন  ইজারাগ্রহীতা টেপাখোলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গুরুপদ বিশ্বাস।

তিনি মামলা করার পর বিজ্ঞ যুগ্ন জেলা জজ ১নং আদালত মামলাটি আমলে নিয়ে শুনানী শেষে গত ২৭ মার্চ তারিখে বাওড়টির ইজারাগ্রহীতা  টেপাখোলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গুরুপদ বিশ্বাসের পক্ষে দখলের আদেশ প্রদান করেন।

আদালতের দেওয়া আদেশে উল্লেখ করা করা হয়, পরবর্তী ভিন্ন কোন আদেশ না হওয়া পর্যন্ত  ৮৩ নং বাওড় থেকে বিবাদীগণ লীজগ্রহীতা টেপাখোলা মৎস্যজীবী সমবায় সমিতিকে উচ্ছেদ করিতে পারিবেনা। চুক্তি অনুযায়ী বাওড়টি গুরুপদ বিশ্বাসের দখলেই থাকবে এবং তিনিই বাওড়টি পরিচালনা করিবেন।

এর আগে গত  ৩০ জানুয়ারী ২০২৪ তারিখে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখা থেকে

 জলমহালটির ১৪৩০ বঙ্গাব্দের ইজারামূল্য, আয়কর ও ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান না করায় “সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯” এর ৫(১১) এবং ৫ (৪) (ঞ)

নং অনুচ্ছেদ এর নির্দেশনা অনুযায়ী জলমহালটির ইজারা বাতিল করে  মার্চ মাসের ৭ তারিখে নতুন করে ওই বাওড়টি পুনঃরায় লীজের জন্য টেন্ডারভূক্ত করেন।

টেপাখোলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গুরুপদ বিশ্বাস জানান,  বাওড়টি অপরিস্কার কচুরুপানাসহ নানা প্রকার জলজ আগাছা দ্বারা আবৃত জলমহালটি অতীতে আদৌ মৎস্য চাষের উপযোগী ছিল না।

১ নম্বর বিবাদী রাজস্ব  আদায়ের স্বার্থে উক্ত ধোপাডাঙ্গা বাওড়টি প্রচলিত আইন অনুযায়ী মৎস্যজীবী সমিতির মধ্যে মেয়াদী ইজারা প্রদানের ঘোষণা দিলে আমি টেপাখোলা মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে

১ নম্বর বিবাদীর বরাবর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আবেদন করি এবং ১ নম্বর বিবাদী যাচাই বাছাই শেষে আমাকে উপযুক্ত পাইয়া আমাকে নালিশী বাওড়টি ৩ (তিন) বছর মেয়াদী লীজ প্রদান করেন এবং বিবাদীদের দেয়া সকল শর্ত পূরণ করিয়া উক্ত বাওড়টি তিন বছরের জন্য লীজ গ্রহণ করি।

তিনি আরো জানান, লীজের টাকা পরিশোধ করা স্বত্বেও সম্পূর্ণ অন্যায় ভাবে আমার লীজের চুক্তি বাতিল করে ১ নম্বর বিবাদী নিজের সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করিয়া লিখিত আদেশ প্রদান করেছেন।

আমার লীজ বহাল থাকাবস্থায় পুনঃরায় লীজের জন্য জলমহালটি টেন্ডারভূক্ত করেছেন। আমি নিরুপয় হয়ে এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। আদালত শুনানী শেষে আমাদের পক্ষে রায় প্রদান 

 করেন। এখন থেকে বাওড়টি পরিচালনা করতে আমাদের আর কোন বাধা নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews