1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নতুন রেলপথে যশোর পৌছাবে ১ ঘন্টায়, ভাঙ্গা থেকে ১২০ কিঃমিঃ বেগে ছুটলো পরিক্ষামুলক ট্র্যায়াল ট্রেনঃ এলাকাবাসীর মাঝেনব্যাপক উৎসাহ উদ্দীপনা

  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

নতুন রেলপথে যশোর পৌছাবে ১ ঘন্টায়,
ভাঙ্গা থেকে ১২০ কিঃমিঃ বেগে ছুটলো পরিক্ষামুলক ট্র্যায়াল ট্রেনঃএলাকাবাসীর মাঝেনব্যাপক উৎসাহ উদ্দীপনা

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-:

শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ছেড়ে যায় পরিক্ষা মুলক একটি ট্রেন। ট্রেনটি সকাল ৮ টা ৪১ মিনিটে ছেড়ে ১২০ কিলোমিটার গতিতে ছুটে ভাঙ্গা রেল জংশন থেকে যশোর পৌঁছাবে মাত্র ১ ঘন্টায়। ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০০ কিলোমিটার এই রেলপথে ট্রেন পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ ঘন্টা। ট্রেনটি পুনরায় দুপুর ১২ টায় আবার ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ব্যাপারে ভাঙ্গা রেল স্টেশন মাষ্টার জিল্লুর রহমান জানান,নতুন রুটে ট্রায়াল রেল চালানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে দ্রুত গতিসম্পন্ন রেল চালানোর জন্য দুর্ঘটনা এড়াতে পাশ্ববর্তী লোকজনকে সতর্ক করা হয়েছে। যাতে বয়ঃবৃদ্ধ,প্রতিবন্ধী ও গৃহপালিত প্রানী যাতে আশপাশে না থাকে।

বিষয়টি নিয়ে ভাঙ্গার রেল স্টেশন সেফটি ইনচার্জ শেখ নাসিম জানান, শনিবার সকাল আটটা ৪১ মিনিটে সময় উচ্চ গতি সম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌছাইতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরদিন আবারো( ৩১ মার্চ) রোববার সকালে রুপদিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষার মূলক ট্র্যায়েল ট্রেন চলাচল করবে।

সংশ্লিষ্টরা জানান,ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌছাতে সময় লাগতো যেখানে ৫ ঘন্টা সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরীক্ষামুলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে নতুন রেলপথে রেল চলাচলের খবরে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় সংবাদকর্মী অজয় দাস বলেন,নতুন এ রেল পথ চালু হওয়ায় আরেকটি স্বপ্ন পুরন হলো। এর ফলে যাতায়াতের পথ সুগম হওয়ায় এলাকার অর্থনৈতিক অবস্থার আরও উন্নয়ন হবে। প্রভাষক দীলিপ দাস বলেন, রেলের নতুন রুট চালুর ফলে এলাকায় যোগাযোগ ও অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews