1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে পতিতাপল্লী থেকে দুই তরুণী উদ্ধারসহ নারীপাচার সদস্য পারু গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

ফরিদপুরে পতিতাপল্লী থেকে দুই তরুণী উদ্ধারসহ নারীপাচার সদস্য পারু গ্রেপ্তার

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে ফরিদপুরের রথখোলা পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া দুই তরুণীকে উদ্ধারসহ ঘটনায় জরিত নারী পাচারকারী চক্রের সদস্য পারুল বেগম ওরফে পারু (৪৮) নামে পতিতাপল্লীর এক সর্দারনিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত পারু রথখোলা পতিতাপল্লীর বাসিন্দা জনৈক আসাদ শেখের স্ত্রী।

বুধবার (২৭ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান।এঘটনায় পাচার চক্রের দুই নারীসহ ৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ পাচারচক্রের ওই নারী সদস্যকে আটক করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন আপন (৩০), জহির (৩০) ও গোয়ালচামট খোদাবক্স রোডের বাসিন্দা ইলিয়াস কসাইয়ের স্ত্রী পতিতা সর্দারনি ববি (৩৮)। আপন ও জহিরের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি হাসানুজ্জামান জানান, পার্লারে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের কচুয়া থানার কড়ইশ নামক গ্রাম থেকে গত ১০ মার্চ এক তরুণীকে ঢাকায় নিয়ে আসে আসামি আপন।

দুইদিন সেখানে রেখে তিন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ওই তরুণীকে। ওই দিন সন্ধ্যায় তরুণীকে রথখোলা পতিতাপল্লীতে এনে পারু সর্দারনির কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে। পরদিন একটি সাদা কাগজে তরুণীর স্বাক্ষর নিয়ে তাকে জানানো হয়- এখন থেকে সে পতিতাপল্লীর একজন লাইসেন্সধারী সদস্য।

ওসি আরও জানান, এই তরুণীকে পারুর বাসায় রেখে ববি ও অন্যদের মাধ্যমে জোর করে খদ্দেরদের মনোরঞ্জনের জন্য দেহ ব্যবসায় বাধ্য করায়। এর মাঝে মেয়েটি বাড়িতে যোগাযোগের জন্য একজন খরিদ্দারকে তার ছোটবোনের মোবাইল নাম্বার দেয়। পরে ওই খরিদ্দারের মোবাইল ফোনের মাধ্যমে তরুণীর সন্ধান পায় তার পরিবার। এরপর তার মা ও ফুফা গত ২২ মার্চ সন্ধ্যায় রথখোলায় এসে তাকে দেখতে পেয়ে কোতোয়ালি থানার জানায়।

পুলিশ সেখানে অভিযান চালানোর পর ফেনীর পূর্ব ছাগলনাইয়ার আরেকটি মেয়েও উদ্ধারের জন্য পুলিশের সাহায্য চায়। ওই মেয়েটি জানায়, তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ঢাকার মিরপুরের একটি বাসায় এক রাত রেখে রথখোলা পতিতাপল্লীতে এনে পারুর কাছে বিক্রি করে দেওয়া হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান বলেন, এঘটনায় চাঁদপুরের ওই মেয়েটির মায়ের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৮/১১/১২ ধারায় কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল মামলার তদন্তভার গ্রহণ করে অভিযান চালিয়ে গত ২৪ মার্চ পারুল বেগম ওরফে পারুকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews