স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শহরের জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গ কারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,
ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সিদ্দিকুর রহমান , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ,
সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply