বোয়ালমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এইচ এম কার্বন ইন্ডাস্ট্রির সত্ত্বাধিকারী মোঃ হিরু মুন্সীর পক্ষ থেকে শাড়ী লুঙ্গী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ মার্চ) সন্ধার দিকে বোয়ালমারী উপজেলার জয়নগর বটতলা চেয়ারম্যান প্রার্থীর নিজস্ব বাসভবনে এই শাড়ী – লুঙ্গী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ী লুঙ্গী বিতরণসহ সকলের সাথে একসঙ্গে বসে ইফতার করেন চেয়ারম্যান প্রার্থী ও এইচ এম কার্বন ইন্ডাস্ট্রির সত্ত্বাধিকারী মোঃ হিরু মুন্সী।
সাতৈর ইউনিয়নের সাবেক মেম্বার জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে উক্ত বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বড় ভাই মোঃ হোসেন মোল্যা,
দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম মোল্যাসহ তিনশতাধিক নারী পুরুষ।

Leave a Reply