ফরিদপুরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ এসআই (নিঃ) আলেয়া আক্তারের ব্রেন টিউমার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এর আগে তিনি অসুস্থ্য হয়ে প্রথমে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে জানতে পারেন তার ব্রেন টিউমার হয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আজ বুধবার (২০ মার্চ) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা পুলিশের এই চৌকস অফিসারের মৃত্যুতে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম (পিপিএম) শোক প্রকাশ করেছেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবার ও পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকরা গভীরভাবে শোকাহত হয়েছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও দক্ষ অফিসারকে হারালো।
এর আগে আলেয়া আক্তার ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ডিএমপি, সিআইডি, রাজবাড়ী জেলাতে সুনামের সাথে কাজ করেছেন।
মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।আলেয়া আক্তারের দেশের বাড়ী মানিকগঞ্জ জেলায়।
পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম আকাশ জানান, আলেয়া আক্তার খুবই ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। তিনি মিডিয়ার প্রেসবিজ্ঞপ্তি ও পুলিশের সংবাদ সম্মেলনের আয়োজনে বাড়তি দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক হারুন-অর রশীদ জানান, আলেয়া আপা এক সময় পত্র-পত্রিকায় লেখালেখি করতেন। উন্নত চিকিৎসার জন্য তিনদিন আগে ভারতে যাওয়ার কথা ছিলো।
তাই ভিসা করতে একটা ব্যাংক স্টেটমেন্ট চেয়েছিলেন আমার কাছে। আমি মেইলে পাঠিয়েও দিয়েছিলাম।
কিন্তু, ভারতে আর যাওয়া হলোনা আলেয়া আপার। আজ অফিসে আসার সময় জানতে পারলাম আপা আর নেই! । ২০ দিন আগেও জানতেন না তার ব্রেন টিউমার হয়েছে।
কি সাধারণ জীবনযাপন আর কর্মব্যস্ততায় মধ্যেই দিন কাটাতেন তিনি। ক্রাইম ইউউনিটে কর্মরত এসআই আলেয়া আক্তারের মৃত্যুতে আমরা শোকাহত।





Leave a Reply