1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

হত্যাচেষ্টা মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

হত্যাচেষ্টা মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

হত্যাচেষ্টা ও অর্থ ছিনতাইয়ের মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে হাজিরা দিতে গেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ।

রেজাউল করিম রেজা পাংশা পৌর শহরের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের খালেক শেখের ছেলে।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি মারামারির সময় ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনার সময় তাপস কুমার পাল (৫০) নামের এক ব্যক্তি আহত হন। পরে তাপস কুমার পাল বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, মারামারি ও ছিনতাইয়ের একটি মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজা আদালতে হাজিরা দিতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews