1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কমেগেলো তরমুজের দাম

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কমেগেলো তরমুজের দাম

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে তরমুজ ও খেজুরের দাম নিয়ন্ত্রণে  পাইকারি ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনার ফলে কমেগেলো তরমুজের দাম।এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

আজ শনিবার  দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন দোকানে  দুই ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, থানা রোড ও তিতুমীর বাজার ফলপট্টিতে ইফতার সামগ্রী তরমুজ, বিভিন্ন ফল ও খেজুরের দোকানে এবং র‍্যাফেলস-ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়তে তদারকি করা হয়। তদারকির ফলে ৮০০ টাকার তরমুজ বিক্রি হয় ৫২০ টাকায়।

আজ তদারকির ফলে তরমুজের দাম পিচ প্রতি ২৮০ টাকা কমে যায়। পরে তিতুমীর বাজার ফলপট্টিতে ফল, খেজুরের দাম ও প্যাকেটের ওজন যাচাই করা হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, দাম বেশি রাখায় ভ্রাম্যমান তরমুজ ব্যবসায়ী মেসার্স আব্দুল্লাহ সিকদারকে ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক হয়। 

এছাড়াও গোয়ালচামট র‍্যাফেলস ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়ত মেসার্স হাবিব ফল ভান্ডারে খেজুরের দাম ও কোয়ালিটি  তদারকি করা হয়। এসময় হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews