1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ফরিদপুরে ১২০ টাকায় ৪৮ জন পেলেন পুলিশের চাকরি

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ১২০ টাকায়  ৪৮ জন পেলেন পুলিশের চাকরি  

 এস.এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরে ১২০ টাকায়  হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন তরুণ-তরুণী পেয়েছেন পুলিশের চাকরি।

 কোনো প্রকার তদবীর সুপারিশ, ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণীরা।

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলমকে (এসপি) খুশিতে জড়িয়ে ধরে কান্না করেন অনেক অভিভাবক।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ মোর্শেদ আলম ৪৮ জন তরুণ-তরুণীর চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ৪৮ জন ছেলে ও ৭জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন।

পরে রাতেই পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে ৪৮ জন উত্তীর্ণকে বরণ করে নেন ফরিদপুর জেলা পুলিশ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোঃ মোর্শেদ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন প্রমুখ।

 পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া এক তরুণীর বাবা বলেন, মেয়েকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। মানুষের কাছে শুনি এখন সরকারি চাকরি নিতে গেলে টাকা লাগে। কিন্তু এখন দেখি সব ধারণা ভুল। মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও কল্পনাও করতে পারিনি।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মোঃ মোর্শেদ আলম জানান, নিয়োগ বোর্ডের যেসব সদস্য ছিল সবাই একদম স্বচ্ছ ছিল। যারা সুযোগ পেয়েছেন, সবাই যোগ্য প্রার্থী। মাত্র ১২০ টাকায় নিয়োগ পেয়েছেন তারা। কোনো ধরনের সুপারিশ ও লেনদেনের সুযোগ ছিল না এ নিয়োগ প্রক্রিয়ায়।

তিনি আরও বলেন, প্রথমে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য ২ হাজার ১৬২ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তবে এদের মধ্যে থেকে ১ হাজার ৭২৮ জন নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

সেখান থেকে লিখিত পরীক্ষায় বাছাই হয়েছিলেন ৪৭২ জন। লিখিত পরীক্ষার ফলাফলে ১৮৯ জন থেকে মৌখিক পরীক্ষার ফলাফলে ৪৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। এদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৭ জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews