1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, রোগীর স্বজনদের মারধরের অভিযোগ

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, রোগীর স্বজনদের মারধরের অভিযোগ

কোটালীপাড়ায় ভুল চিকিৎসায় আফরোজা বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ক্লিনিক মালিকের লোকজন রোগীর স্বজনদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রসূতি আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী।

নিহতের মা মনিকা বেগম বলেন, ওইদিন সকালে তিনি মেয়েকে নিয়ে ওই ক্লিনিকে ভর্তি করেন। দুপুরে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পরে তারা জানায় তার মেয়ে ও তার গর্ভের সন্তান মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে মারা যায়নি; তাকে ও তার সন্তানকে ডাক্তাররা মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ জানালে ক্লিনিকের লোকজন আমাদেরকে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার জাহিদ হোসেন রিন্টু বলেন, সকালে ওই প্রসূতি নারী ভর্তির পর আমরা তাকে স্যালাইন দিই। দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার প্রভাষ মণ্ডল ও আমি তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাই। এরপর রোগীটি হার্ট অ্যাটাক করে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক বলেন, প্রভাষ মণ্ডল অ্যানেসথেশিয়ার ডাক্তার না। তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন মেডিকেল অফিসার। তার ভুলের কারণে ওই রোগীর মৃত্যু হতে পারে।

ডাক্তার প্রভাষ মণ্ডল বলেন, অস্ত্রোপচার কক্ষে নিয়ে আমরা চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ঘটনায় মৃত আফরোজা বেগমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews