ফরিদপুরে তিন কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ । জানা যায়, ফরিদপুর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় (ডিবির কোতয়ালী জোন) এর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে
বুধবার (১৩ই মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সালথা থানাধীন ফুলবাড়িয়া মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ফুলবাড়িয়া গ্রামের বকুল মোল্যার ছেলে রবিউল ওরফে কালা মিয়া (৩২), কামাইদিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মামুনুর রশিদ ওরফে টিটু (৩০)।এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply