1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চাঁদা দাবি, হয়রানিমুলক মামলা ও অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের একটি লেজার সেন্টারের সত্ত্বাধিকারী শান্তা ইসলাম।আজ সোমবার (০৪ মার্চ) দুপুরে শহরের অনাথের মোড়ে সাঁঝের মায়া ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শান্তা ইসলাম বলেন, ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। ফরিদপুর ছাড়াও ঢাকা ও যশোরে তিনি শাখা স্থাপন করেছেন। কিন্তু তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার জন্য নানা ষড়যন্ত্র করছে।

শান্তা বলেন, সম্প্রতি তিনি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিলে তার একজন ক্লায়েন্টের স্বামী যোগাযোগ করে জানান, তার পরিচিত রুনা লায়লা নামে একটি মেয়ে রয়েছে যার ডিভোর্স হয়ে গেছে তাই খুবই অসহায় অবস্থায় রয়েছে। তিনি মানবিক কারণে গত ২৭ জানুয়ারি মেয়েটিকে কাজে নেন। কিন্তু মাত্র অল্পক’দিনের মধ্যে তার চালাচলে সন্দেহ হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি আমি রুনা লায়লার বাবাকে ফোন করে না পেয়ে তার স্বামী রাসেলকে ফোন করি।

এরপর রাসেল এসে আমাকে নানাভাবে হুমকি দেয় এবং চাঁদা দাবি করেন। আমি প্রতিবাদ করলে একপর্যায়ে রাসেল আমাকে আক্রমণ করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে রুনা লায়লার মাথায় কেটে যায়। খবর পেয়ে পুলিশ এসে রুনার স্বামী রাসেলকে ধরে নিয়ে যায়।

এদিকে, ঘটনার পরে রুনা লায়লার বাবা বাদি হয়ে আমাদের বিরুদ্ধে থানায় একটি হয়রানিমুলক মামলা করেন। যে মামলায় আমাকে ও আমার পরিবারের লোকদের সাথে রুনা লায়লার স্বামী রাসেলকেও আসামি করা হয়। কিন্ত এরপর রাসেল বাদি হয়ে আমাদের বিরুদ্ধে আদালতে আরো একটি মামলা দায়ের করেন।

শান্তা বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ৬৫ কোটি টাকা ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি দাড় করিয়েছি। তিনজন ব্যবসায়ীক পার্টনার রয়েছে আমার। চারজন ডাক্তারসহ আরো পাঁচজন নারী কর্মী কাজ করেন আমার এখানে।

শান্তা বলেন, হয়রানিমুলক মামলা দায়েরের পর একটি মহল ফেসবুকে আমার ১২ বছরের মেয়েকে জড়িয়েও কুৎসামূলক রটনা চালাচ্ছে। ছোট্ট মেয়েটি লজ্জায় স্কুলেও যেতে পারছে না। তারা সংঘবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে বলা হয়, সাইবার সিকিউরিটি অ্যাক্ট মামলায় তারা শুধু পর্নোগ্রাফি মামলা নিতে পারেন। ডিজিটাল আইনে মামলা করতে হলে তাকে ট্রাইবুনালে অভিযোগ দিতে হবে।একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি প্রতিকারের জন্য ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার দাবি করি।

এব্যাপারে শান্তা প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।সংবাদ সম্মেলনে শান্তার ভাই নাসির হোসেন ও স্বামী আকিবুল ইসলাম সহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews