1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বোয়ালমারীতে কৃষি জমির মাটি বিক্রি, সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে কৃষি জমির মাটি বিক্রি, সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে অবাধে চলছে তিন ফসলি জমি ধ্বংস কবে ইট ভাটাই মাটি বিক্রয়ের মহোৎসব। ফলে একদিকে দিন দিন শেষ হয়ে যাচ্ছে ফসলী জমি, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীন সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

শনিবার (২মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাধবপুর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে চিহ্নিত অসাধু খামার ব্যবসায়ী জিয়াউর রহমান লিংকন প্রকাশ্যে অবৈধ ভাবে জমিতে চালাচ্ছে ধ্বংসের মহাযজ্ঞ।

পাশেই তার দুটি মাছের ঘের রয়েছে। সেখানে মাছকে খাবার দেওয়া হচ্ছে মুরগীর গু  এবং মাছের ঘেরের পাড়ে রাখা রয়েছে দুর্গন্ধযুক্ত ৪০টির অধিক মুরগীর গুর বস্তা।

সাংবাদিকরা গিয়ে তাকে বিনয়ীভাবে দুর্গন্ধযুক্ত মুরগীর গু মাছকে খাওয়ানো নিষেধকরা মাত্রই জিয়াউর রহমান লিংকন ও তার বয়স্ক মা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারমুখী হয়ে পড়েন।

সাংবাদিকরা লিংকন ও তার বয়স্ক মায়ের সন্ত্রাসীমূলক আচরন দেখে কোন প্রকার ছবি বা ভিডিও না করেই প্রাননাশের ভয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ফিরে এসে মোবাইল ফোনে বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তা,

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলামকে জানানো হয়। সংবাদ পেয়ে ওসি শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং বোয়ালমারী উপজেলা ফিসারী অফিসার তিনিও ঘটনাস্থলে যান।

পুলিশ ও ফিসারী অফিসার ঘটনাস্থলে পৌছানোর আগেই লিংকন মাছের ঘের থেকে দুর্গন্ধযুক্ত সবগুলো মুরগীর গুর বস্তা সরিয়ে ফেলে। তবে জমি থেকে মাটি বিক্রি কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, জিয়াউর রহমান লিংকন তার মাছের ঘেরে মাছের খাবার হিসেবে মুরগীর গু খাওয়ায়ে থাকেন এবং তিনি ভেকু মেশিন দিয়ে দির্ঘদিন যাবৎ মাটি কেটে অবৈধ ট্রলিতে করে ওই মাটি বিক্রয় করছেন বিভিন্ন ইট ভাটাই।

মাটি বোঝাই করে কাঁচা পাকা রাস্তায় চলছে একাধিক অবৈধ ট্রলি ও ড্রামট্রাক। এতে করে নতুন পুরাতন রাস্তা গুলো নিমিষেই নষ্ট হয়ে যাচ্ছে। মাটি সরবরাহকালে লাইসেন্স বিহীন অবৈধ ট্রলি ও ড্রামট্রাক থেকে রাস্তায় বিভিন্ন স্থানে মাটির স্তুপ পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীন সড়ক।

অন্যদিকে ধুলাবালিতে আশেপাশের পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদিকে পাঁকা রাস্তায় মাটি বোঝায় ট্রলি ও ড্রামট্রাক থেকে খসে পড়া মাটির উপরে একটু বৃষ্টি পড়লেই সেসব সড়কে স্লিপ কেটে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা।

লিংকন ও লিংকনের বয়স্ক মা সহ পরিবারের সবাই অসামাজিক এবং দাঙ্গাবাজ হওয়ার কারনে গ্রামবাসিরা তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পাইনা মর্মে অভিযোগ করেন।

জানাযায়, সরকারি গেজেটে প্রকাশিত মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ ২০১৩ সালের ৫৯ নং আইনের ৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না।

যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন তাহলে তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা ২ (দুই) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দণ্ডেদন্ডিত হইবেন।যদ

অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত বা ইউনিয়ন বা গ্রামীন সড়ক ব্যবহার করিয়া কোন ব্যক্তি ভারি যানবাহন দ্বারা ইট বা ইটের কাচামাল পরিবহন করিতে পারিবেন না।

যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন তা হইলে তিনি ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। এসব আইন থাকার পরও ভূমিদস্যুরা আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনের চোখের সামনে এসব কর্ম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

এ বিষয়ে শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানকে মোবাইল ফোন জানানো হলে তিনি বলেন,

ওই লোকের নাম ঠিকানা দেন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews