1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জমি উদ্ধারসহ ভূমিদস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরে জমি উদ্ধারসহ ভূমিদস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে জোরপূর্বক অসহায়দের জমি দখলকারী, সিদ্দিকুর রহমান ও (মহরী) চুন্নু গংদের হাত থেকে হারানো জমি উদ্ধারসহ ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভূমিদস্যুদের হাতে জমি দখল হওয়া ভুক্তভোগী অসহায় পরিবারবৃন্দ।

রোববার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে ফরিদপুরের সিএন্ডবি ঘাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সিদ্দিক বাহিনী অবৈধভাবে দীর্ঘ দিন যাবত পেশী শক্তির মাধ্যমে চাপ প্রয়োগ করে, জীবন নাশের হুমকি দিয়ে, জোর পূর্বক আমাদের ইচ্ছার বিরুদ্ধে অবৈধ ভাবে আমাদের জায়গা জমি দখল করে আছে।

আমাদের দুঃখ দুর্দশা নির্যাতন নিরাশনের জন্য আমরা নির্যাতিত ভূমির মালিকরা আজ রাস্তায় এসে দারিয়েছি।
আমাদের জোর পূর্বক দখল হওয়া জমি প্রশাসনের হস্তক্ষেপে ফেরত পেতে পারি ও জীবনের নিরাপত্তা পেতে পারি এই ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

এসময় দক্ষিণ চরমাধবদিয়া (নৈমদ্দিন বিশ্বাসের ডাঙ্গি) গ্রামের মোঃ লুৎফর রহমান নান্নু খাঁ বলেন, গুহলক্ষীপুর মহল্লার মৃত আলাউদ্দিন শেখের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান গত ২০১৭ সালে আমার কাছে ইট ভাটা করার জন্য কিছু জমি কিনতে চায়। প্রথমে না করি পরে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কর্মসংস্থানের কথা ভেবে আগ্রহের সাথে তার কাছে কিছু জমি বিক্রি করে দলিল করে দেই ।

আবার ০৩ মাস পরেই আমার ২৩.২৫ শতাংশ জমি তিনি পুনরায় দখল করে ফেলেন ও আমাকে বলেন মনে করেছিলাম আর লাগবে না কিন্তু এই জমি টুকু লাগবে, আপনার দিতে হবে। তখন ১৫/০৬/২০১৭ খ্রিঃ তারিখে আমি আবার দলিল করে দেই। দীর্ঘ ১ বছর পরে তিনি আবার আমার ৫০ শতাংশ জমি দখল করে ফেলেন ও আমাকে বলেন, এই টুকু জমি আমাকে দিতেই হবে। তখন আমি দিশেহারা হয়ে সাবেক মন্ত্রী খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোহতেশাম হোসেন বাবর ভাইকে বিষয়টি অবহিত করলে তিনি আমাকে বলেন জমিটি সিদ্দিককে দিয়ে দিতে। তখন আবার আমি ২৬/০৬/২০১৮ খ্রি: তারিখে জমিটি দলিল করে দেই।

এইভাবে আমি তাহাকে আমার ১ একর ৬ শতাংশ জমির মধ্যে হইতে তিন বারে ৭৭ শতাংশ জমি দলিল করিয়া দেই। বেশ কিছুদিন পরে সিদ্দিকুর রহমান তার ভাটা সংলগ্ন কোতয়ালী থানাধীন ১৪২ নং দক্ষিণ চরমাধবদিয়া মৌজায় আমার বি,এস, ১৮৬৪ নং খতিয়ানের ৫১৭২ নং দাগের ০৬ শতাংশ এবং ঐ খতিয়ানের ৫১৮২ নং দাগের ২৩ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। কিন্তু ততকালীন ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান স্যারের হস্তক্ষেপের কারণে ব্যর্থ হয়ে সুযোগ খুঁজতে থাকে এবং তিনি নিজে ও নিজস্ব লোকের দ্বারা আমার ও আমার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মারামারিসহ বিভিন্ন ধরণের ১৪ টি মিথ্যা মামলা করে ও করায়।

ইতিমধ্যে আমি উক্ত বি,এস, ৫১৭২ নং দাগে ৮১২ বর্গফুট আয়াতনের একটি ০৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা দালান নির্মাণ করি এবং আনোয়ারা নামীয় এক অসহায় বিধবা যার একটি ছেলে প্রতিবন্ধী তাকে ০৬ শতাংশ জমির মধ্যে কিছু অংশে ৩০ বছর পূর্ব থেকে বসবাসের জন্য আশ্রয় দিই। এই খতিয়ানের ৫১৮২ নং দাগে আমার ছেলে মোঃ লিয়াকত খান মনি ৬ কক্ষ বিশিষ্ট তালতালা সৃজনশীল মডেল স্কুল নামে মেঝে পাকা একটি স্কুল ঘর প্রতিষ্ঠা করে। যা কুখ্যাত ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বাহিনীর হস্তক্ষেপে অকেজো হয়ে পরে। গত ২৭/১০/২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার রাত ০২ টায় কুখ্যাত ভূমিদস্যু সিদ্দিকুর রহমান তার সন্ত্রাসী, দূর্নীতিবাজ,

মাদকাসক্ত দলবল নিয়ে আমার সিসি ক্যামেরার তার কেটে অকেজো করে আমার নির্মীত তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট এক তলা দালান ও উক্ত দালানের দক্ষিণ পাশের ঘের প্রাচীর বুলডোজার ও বেকু লাগিয়ে ভেঙ্গে ফেলে। অতঃপর সিদ্দিকুর রহমানের ভাটার অভ্যন্তরে পূর্ব থেকে রক্ষিত মাটি ভর্তি অনুমান ৭০/৮০ ট্রাক মাটি ফেলে দালান ঢেকে আমার জমির উত্তর-পশ্চিম পাশ দিয়ে সিদ্দিকুর রহমানের ইট ভাটায় প্রবেশের বিকল্প রাস্তা তৈরি করে। এসময় পাষণ্ড ভূমিদস্যু অসহায় বিধবা আনোয়ারার একখানা মাত্র ছাপড়া ঘর যাবতীয় আসবাপত্রসহ মাটিতে পুতে ফেলে। ঘটনার সময় আমার পুত্র লিয়াকত হোসেন মণি পুলিশ সুপার মোঃ শাহজাহান ফরিদপুরের ০১৩২০০৯৭৩০০ নম্বরে ফোনে বিষয়টি জানিয়ে সাহায্য প্রার্থনা করলে তিনি কোতয়ালী থানার ওসি এম,এ জলিল কে ফোন করতে বলেন। কোতয়ালী থানার ওসিকে ফোন করলে তিনি পুলিশ পাঠাচ্ছেন বলে আশ্বাস দেন,

কিন্তু তখন কোন পুলিশ ঘটনাস্থলে আসেনাই । আমি ঘটনার দিন সন্ধ্যায় কোতয়ালী থানায় সিদ্দিকুর রহমানসহ নামাকৃত ০৭ জন ও অজ্ঞাত পরিচয় ৫০/৬০ জনের বিরুেদ্ধে এজাহার দায়ের করলে গত ৩০/১০/২০২৩ খ্রিঃ তারিখে এস, আই, অরুপ কুমার বিশ্বাস আমার দাখিলকৃত মামলার তদন্তে আসেন। সিদ্দিকুর রহমান গং উক্ত এস,আই, সাহেবের সামনেও ভেঙ্গে ফেলা দালানের ওপর মাটি ফেলে রোলার দিয়ে রাস্তা লেভেল করে। ভূমিদস্যু সিদ্দিকুর রহমান গত ০৫/১১/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান সাড়ে ৪ টায় ঘটনাস্থলে এসে আমার পুত্র মণিকে শাসিয়ে বলে যায় যে, কোথায় তোর বাবার জমি, দেখা কি কাজ করলো তোর সিসি ক্যামেরা? এ তো আমি নেয়া কেবল শুরু তোগের বাকি জমিও নিব এবং তারপর ধরবো তোকে।

এ ব্যাপারে আমি কোতয়ালী থানায় জিডি নং ৫৯৮ তারিখ ০৯/১১/২০২৩ এন্ট্রি করি। অথচ একই সময়ে উল্লেখ্যে সিদ্দিকুর রহমান ফরিদপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার পুত্র মণির গং এর বিরুেদ্ধে ২০ লক্ষ টাকা চাঁদা দাবির মামলা দায়ের করে যা কোতয়ালী থানায় এফ,আই, আর, হিসেবে রুজুর আদেশ হয়। দুঃখের বিষয় আজ পর্যন্ত ভূমিদস্যু কুখ্যাত সন্ত্রাস, মাস্তান ও মাদকাসক্তাদের হুমকিতে সিসি ক্যামেরাটি মেরামত করতে কেউ সাহস পাইনি। সিদ্দিকুর রহমান এর পরেও আবার আমার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সিএন্ডবি ঘাট এলাকার সেক ছালাম, শেখ মোশারফ, জামাল খান, চুনাঘাটা মডেল টাউনের মোসাঃ রাশেদা বেগম, তালতলা এলাকার নূর ইসলাম ফকির, মাজেদা বেগম, সোহরাব ফকির, সালেহা বেগম, সুলতানা প্রমুখ। এসময় বক্তরা বলেন, ভূমিদস্যু সিদ্দিকুর রহমান আমাদের সকলের জমি রাতের অন্ধকারে জবরদখল করে রেখেছে। আমরা তার হামলা মামলা ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে জমির কাছে যেতে পারিনা।বক্তরা বলেন, সিদ্দিকুর রহমানের মারধোর অথবা মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খুলে না এমনকি আইন আদালতের শরণাপন্নও হয় না। আমরা ভুক্তভোগীগণ যাহারা জীবন বাজি রেখে বাদী হয়ে সত্য মামলা করলেও ভূমিদস্যুর সন্ত্রাস-মাস্তানদের ভয়ে কেউ স্বাক্ষী দিতে কোর্টে যেতে চায় না, ফলে মামলা হালকা হয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews