1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন কবির সভাপতি, পিকুল সম্পাদক

  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন

 কবির সভাপতি, পিকুল সম্পাদক 

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ঐতিহাসিক ফরিদপুর প্রেসক্লাবের কার্যানবার্হী কমিটির বার্ষিক নিবার্চন সম্পন্ন হয়েছে।  আজ (শনিবার ২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব মিলায়তনের ৪ টি বুথে বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট।

সহ—সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, ৫০ ভোট পেয়ে এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস ও ৪৮ ভোট পেয়ে যমুনা টিভির তরিকুল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আকাশের শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।

সহ—সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক এশিয়া বাণীর খন্দকার আলী আরশাদ কাজল।  দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এস.এম. মাসুদুর রহমান তরুণ।

তথ্য—প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশের মো. মুইজ্জুর রহমান রবি।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার চোখ এর প্রতিনিধি আবিদুর রহমান নিপু।  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিভাষ দত্ত ও  ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক কানাইপুর বার্তার মো. জাহিদুল ইসলাম।

৫৬ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন  দৈনিক সময়ের প্রত্যাশার প্রতিনিধি মানিক কুমার দাস, ৫৪ ভোট পেয়ে বিকে সিকদার সজল, ৫৩ ভোট পেয়ে এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম,

৫২ ভোট পেয়ে দৈনিক খবরপত্রের নুরুল ইসলাম আঞ্জু, ৫১ ভোট পেয়ে বৈশাখ নিউজ ডটকমের রুহুল আমিন ও ৪৮ ভোট পেয়ে দৈনিক ভোরের রানারের সেবানন্দ বিশ্বাস।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews