ফরিদপুরে মহাসড়কে ডাকাতি ও সড়ক দুর্ঘটনাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাসের যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন।
এরই প্রেক্ষিতে যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্প লাইনের নম্বর যাত্রীদের নিকট দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে ফরিদপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্পলাইন নম্বর সম্বলিত স্টিকার বাসের দৃশ্যমান স্থানে লাগিয়ে দেওয়া হয়।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন ১০০ টি বাসের নাম্বার সম্বলিত স্টিকার পরিবহন কর্তৃপক্ষের নিকট তাদের বাসের ভিতরে লাগানোর জন্য হস্তান্তর করেন।
ইতোমধ্যে ফরিদপুর জেলার বাস মালিক গ্রুপের নেতৃবর্গকে যাত্রীবাহী বাসের ভিতরে স্টিকার লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এর মাধ্যমে বাসের যাত্রীগণ যে কোন প্রয়োজনে এবং দুর্ঘটনার সময় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং হাইওয়ে পুলিশের হেল্প নম্বর সহজেই জানতে পারবেন।





Leave a Reply