1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ ইট ভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ ইট ভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

এস, এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় অবৈধভাবে পরিচালনা করা ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৯টি ভাটাকে ২ লাখ টাকা করে এবং একটি ভাটাকে ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।

মঙ্গলবার (০৬ জানুয়ারী) বেলা ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।সন্ধ্যা ৬টার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার।

জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে, পৌরসভাধীন মুরারীদহ এলাকার মেসার্স শাহাজাদা মিয়া ব্রিকস, মেসার্স মন্ডল ট্রেডার্স, ডোমরাকান্দি এলাকার মেসার্স এ আর এম ব্রিকস, মেসার্স মর্ডান ব্রিক ফিল্ড, কানাইপুরের মেসার্স কে বি ব্রিকস, ভূয়ারকান্দির মেসার্স প্রত্যাশা ব্রিকস, ফতেপুরের মেসার্স এফএন্ডবি ব্রিকস, শিবরামপুরের পিএমবি ব্রিকস, কোমরপুরের ফ্যানকো ব্রিকস এবং ডিক্রিরচর ইউনিয়নের ডিক্রিরচর বারখাদা এলাকার এ আর বি ব্রিকস (ঢাকা ভাটা)।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে দশটি ইটভাটায় জরিমানা আদায় করা হয়। এছাড়া অবৈধভাবে পরিচালনা এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, ফরিদপুর পৌরসভার সীমানা বর্ধিত হওয়ায় ভাটাগুলো পৌরসভার মধ্যে রয়েছে। আইনানুসারে পৌরসভার মধ্যে ভাটা থাকবে না। তাদের ভাটা বন্ধে কয়েকবার সতর্ক করা হলেও বন্ধ না করায় আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া পৌরসভার বাইরের ভাটাগুলোও অবৈধভাবে চলে আসছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews