1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধের মৃত্যু

এস, এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরে বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশীর সাথে কথাকাটির জের ধরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সোবহান মন্ডল মুরারিদহ গ্রামের মৃত মদন মন্ডলের ছেলে।আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশি কছিমুদ্দুিনের পরিবারের কথাকাটির ঘটনা ঘটে। ঐ বাগানের জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মামলা মোকদ্দমা রয়েছে।
এসময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।

আজ সোমবার বেলা ১১টার দিকে নিহত সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল বাজারে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বৃদ্ধকে কিলঘুসি মারপিট করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছেলে সাইফুল মন্ডল অভিযোগ করেন, তার বাবাকে পূর্বশত্রুতার জেরে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওয়তায় আনার দাবি জানান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানের পাতা পরিস্কার ও জায়গাজমি নিয়ে মুরারিদহ এলাকায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমন সংবাদে হাসপাতালে লাশের সুরতহালসহ ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে । পরিবারের অভিযোগসহ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews