1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর স্যুটকেসে পাওয়া লাশের হত্যাকারীকে আটক করেছে পুলিশ

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

ফরিদপুর স্যুটকেসে পাওয়া লাশের হত্যাকারীকে আটক করেছে পুলিশ

এস, এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরে কোতয়ালী থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষক অজ্ঞাতনামা স্যুটকেসের ভেতর পাওয়া লাশের মূল হত্যাকারীকে ২ দিনের মধ্যে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের ‌এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ। এ সময় ফরিদপুরে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি জানান, গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৭ দিকে কোতয়ালী থানাধীন গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন
কাউন্টারের পূর্ব দিকে ১টি পরিত্যক্ত লাগেজ দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় লাগেজের তালা ভেঙে খুলে অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পায়।

১টি প্রাথমিকভাবে ডিসিস্টের পরিচয় শনাক্ত না হওয়ায় কোতয়ালী থানার এসআই (নিঃ)/ মোঃ শামীম হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের একটি চৌকস টিম মামলাটির তদন্ত শুরু করে। উন্নত তথ্য-প্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে জানা যায় গত
২৭ জানুয়ারি ‌সকাল অনুমান ৮.টায় অজ্ঞাতনামা ১জন বোরকা পরিহিত মহিলা মাহেন্দ্র গাড়ীতে এসে ঢাকা যাওয়ার
উদ্দেশ্যে বিকাশ পরিবহনে ১টি টিকেট কাটে এবং লাগেজটি গাড়ির মালামাল রাখার বক্সে রেখে নাস্তা করার কথা বলে পালিয়ে যায়।

নির্ধারিত সময়ে গাড়িটি ছাড়ার মুহুর্তে লাগেজের মালিককে না পেয়ে গাড়ি কর্তৃপক্ষ লাগেজটি ঘটনাস্থলে রেখে যায়।উক্ত তথ্যের সূত্র ধরে নিবিড় তদন্তকালে পুলিশ টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার থেকে মাহেন্দ্র গাড়ী ও গাড়ীর ড্রাইভারকে শনাক্ত করে হেফাজতে নেয়।

তার দেয়া তথ্যমতে লাগেজ বহনকারী রিক্সা চালককে হেফাজতে নিয়ে গোয়ালন্দঘাট থানাধীন পতিতাপল্লীর জনৈক রুবেল মাতুব্বর এর বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া রোজিনা’র বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিল।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রোজিনাকে ৩০ জানুয়ারি দিবা গত রাত ৩ টার সময় ডিএমপির কদমতলী থানাধীন জুরাইন এলাকার জনৈক মোঃ দেওয়ান বাড়ীর ৬ তলা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী রোজিনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অনুমান ১০/১২ বছর যাবৎ গোয়ালন্দঘাট দৌলতদিয়া
পতিতাপল্লীতে আছে। তার বয়স যখন ১৪ বছর তার বাবা মা তাকে বিয়ে দেয় । বিবাহের কিছু দিন পর তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে দৌলতদিয়া পতিতাপল্লীর চায়ের দোকানদার জনৈক হাকিম এর সহিত তার ২য় বিবাহ হয়।

হাকিম মারা যাওয়ার পর সে জনৈক সুজনকে ৩য় বিবাহ করে।আসামী আরো জানায়, এ মামলার ডিসিস্ট মিলন প্রামানিক এর বাড়ী পাবনা সদর হলেও রাজবাড়ী জেলায় বিভিন্ন ইট ভাটায়কাজ করত এবং মাঝে মাঝে যৌন পল্লীতে আসত। গত ২৬ জানুয়ারি উক্ত ডিসিস্ট আসামীর ভাড়া বাসায় যায় এবং ২৭ জানুয়ারিরাত অনুমান ০২.০০ টার দিকে তাদের মধ্যে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে ডিসিস্ট আসামীরমাকে তুলে অশ্লীল ভাষায় গালি দিলে আসামী ক্ষিপ্ত হয়ে তার পরিহিত ওড়না দ্বারা গলায় পেঁচ দিয়া ডিসিস্টকে হত্যা করে।

ডিসিস্ট এর মৃত্যু নিশ্চিত হলে তাকে খাট হতে নামিয়ে লাশটি কালো রঙের ১টি কম্বল, ১টি সাদা লাল বেগুনী রঙের বড় বেড
শীট, একই রঙের ৩টি বালিশের কাভার দ্বারা মুড়িয়ে তার ঘরে থাকা বড় ১টি লাগেজ এর ভিতরে রাখে।

পরবর্তীতে সকাল অনুমান সাড়ে ৬টায় ৬০০ টাকা ভাড়া দিয়ে লাশ ভর্তি লাগেজটি নিয়ে রিক্সা যোগে গোয়ালন্দ বাজারে যায়। সেখান থেকে ফরিদপুর যাওয়ার জন্য ৬০০ টাকা দিয়ে ১টি মাহেন্দ্র গাড়ীতে লাশ ভর্তি লাগেজসহ উক্ত আসামী ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব পাশে বিকাশ পরিবহনে ০৮.২৫ টার গাড়ীতে টিকিট কাটে এবং লাশ ভর্তি লাগেজটি গাড়ির হেলপারের সহায়তায় গাড়ীর বক্সের সামনে রাখে। গাড়ী ছাড়তে কিছুটা বিলম্ব হইলে কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে সে দ্রুত পালিয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews