বোয়ালমারীর কমলেশ্বরদী শুকুরন্নেছা হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ মিয়া ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার যৌথ উদ্যোগেঅসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারী) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী শুকুরন্নেছা হাফিজিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম আকাশ, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আল-আরাফাহ ব্যাংক ফরিদপুর শাখার এ,ভি,পি ও ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুস শুকুর,
দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, কমলেশ্বরদী কামরুল উলুম মাদ্রাসা ও শামস্ উল উলুম শিশু সদনের মুহতামিম মাওলানা রওশন আহমেদ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী আইনউদ্দীন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়া, বেড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দাউদ হোসেন মিয়া, কাদিরদী ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সদস্য এনায়েত হোসেন অলি মিয়া প্রমুখ।

Leave a Reply