ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি কতৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় ২জন প্রবীণকে হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) বানা সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী প্রগতি সহায়ক সমিতির নিজস্ব কার্যালয়ে এসব বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বানা ইউনিয়নের প্রবীণেরা সর্বাত্মক উৎসাহ নিয়ে অংশগ্রহণে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক কার্যক্রম আকরাম হোসেন এর পক্ষে সহকারী ম্যানেজার প্রোগ্রাম জামাল সরদার, বিশেষ অতিথি সহকারী ম্যানেজার প্রোগ্রাম বদিয়ার রহমান খান।
কর্মসূচির ফোকাল পারসন মারজান মিয়ার সঞ্চালনায় এবং সংস্থার জোনাল ম্যানেজার ফরিদ হোসেন শিমুল এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান, সমন্বয়কারী রাকিবুল ইসলাম , ইউনিট ম্যানেজার মো: ইমাম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা মো: শাহারত হোসেন , এসডিও মো: তোরহান খান এবং স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ।

Leave a Reply