ফরিদপুরের বোয়ালমারীতে চার শত পাচ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুরের ডিবি পুলিশ। জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের দিক নির্দেশনায় ও অফিসার্স ইনচার্জ ,
ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানাধীনবেড়াদি গ্রামের চাপাদা বিলের সুরেপাড় আজিজ মাতুব্বরের জমির টংঘরের পাশ হতে এই তিন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বোয়ালমারী উপজেলার বেড়াদি গ্রামের১। মোঃ মনজুর রহমান মঞ্জু (৪৪) পিতা- মৃত মোখলেছুর রহমান,
২। মোঃ বায়েজিদ মোল্যা (২৭) পিতা- মৃত ইকরাম মোল্যা,৩। মোঃ সাহাবউদ্দিন সাহা শেখ (৩০) পিতা- মোঃ মোহন শেখ।
এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply