1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাকাঃ মাইক্রোবাস জব্দ

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

টাকাঃ মাইক্রোবাস জব্দ

মোঃ সরোয়ার হোসেন,(ফরিদপুর) প্রতিনিধি-:

ফরিদপুরের ভাঙ্গায় সড়কের পৃথক জায়গায় র‌্যাব ও ডিবি পরিচয়ে ২ যুবককে বাস থেকে নামিয়ে তাদের নিকট থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।এ ঘটনা ভাঙ্গা ও শ্রীনগর থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় র‍্যাব, থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

ঘটনার শিকার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বগাইল গ্রামের কবির শেখের ছেলে আতিকুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে জানান,

রবিবার দুপুরে ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে লোকাল বাসে চড়ে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া আমার এজেন্ট ব্যাংকে যাচ্ছিলাম।

পথিমধ্যে পুখুরিয়ার কাছাকাছি মাধুপপুর ব্রীজের কাছাকাছি পৌছালে পিছন থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে একদল লোক র‍্যাব পরিচয় দিয়ে বাসের পথ গতিরোধ করে । এরপর বাসে উঠে (আতিকুল) আমাকে মারধর শুরু করে এবং আমার নামে মামলা আছে বলে টাকার ব্যাগ সহ আমাকে নামিয়ে তাদের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫২-৬৪৯৭) উঠায়।

পরে র‍্যাব পরিচয়ধারী ব্যাক্তিরা আমাকে বেদম মারপিট করে টাকা- পয়সা কেড়ে নিয়ে আহত অবস্থায় ঝাটুকদিয়া এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

অপরদিকে পৃথক ঘটনায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জালাল উদ্দীন নামে জনৈক এক স্বর্ণ ব্যবসায়ী। মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর লক্ষীকান্দা এলাকার ওই ব্যাক্তি জানান, আমি ঢাকা থেকে গহনা বিক্রি করে শনিবার সন্ধ্যায় ডলফিন পরিবহনযোগে নিজ বাড়ি পাচ্চর যাচ্ছিলাম।

এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোলপ্লাজার আগে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পরিবহনের পথ গতিরোধ করে আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা আমার গহনা বিক্রি করা ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর আমাকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় আমি শ্রীনগর থানায় একটি অভিযোগ দেই । রোববার জানতে পারি ভাঙ্গা থানায় একটা ছিনতাইচক্র ধরা পড়েছে, তাই ভাঙ্গা থানায় এসেছি।এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আতিকুল পুখুরিয়া বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।

রবিবার দুপুরে ভাঙ্গা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লোকাল বাসে পুখুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে র‍্যাব পরিচয়ে তার কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে গোপালগঞ্জ সড়কে রাস্তার পাশে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়।সংবাদ পেয়ে আমরা চার দিকের রাস্তা ঘিরে ফেলি।

এ সময় র‍্যাব পরিচয়ধারী তাদের ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে রওনা হয়। আমরা তাদের ধাওয়া করলে পদ্মা সেতুর টোল প্লাজার নিকট ফিডার সড়কে গাড়ি রেখে তারা পালিয়ে যায়।

এ সময় গাড়িটিকে জব্দ করে গাড়ির মধ্যে থেকে ৮ টাকার আটটি বান্ডিল ও ১০০ টাকার কিছু জাল টাকা জব্দ করা হয়েছে । ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়দানকারী চক্রটিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদেরকে গ্রেফতার করা যাবে।

এছাড়া শিবচরের এক ভুক্তভোগী ঢাকা থেকে স্বর্ণ বিক্রি করে বাড়ি ফেরার পথে একই কায়দায় পরিবহন থেকে নামিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই করে। তাকে পদ্মা সেতু টোল প্লাজার নিকট ফেলে যায়। সে খোঁজ নিতে ভাঙ্গা থানায় এসেছিল।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews