ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি কতৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় মাচ্চর ইউনিয়নে শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান এবং হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) শহরের ধুলদী পল্লী প্রগতি সহায়ক সমিতির নিজস্ব কার্যালয়ে এসব বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাচ্চর ইউনিয়নের প্রবীণেরা সর্বাত্মক উৎসাহ নিয়ে অংশগ্রহণে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক কার্যক্রম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার প্রোগ্রাম এম. ফরিদুজ্জামান,
সহকারী ম্যানেজার প্রোগ্রাম জামাল সরদার, সহকারী ম্যানেজার প্রোগ্রাম বদিয়ার রহমান, সহকারী ম্যানেজার প্রোগ্রাম কাজী এনামূল হক।
কর্মসূচির ফোকাল পারসন মারজান মিয়ার সঞ্চালনায় এবং সংস্থার জোনাল ম্যানেজার মাইদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়কারী সুমন চন্দ্র হাওলাদার, স্বাস্থ্য কর্মকর্তা অপূর্ব কুমার দাশ, মির্জা ইয়াকুব হারুন, এসডিও মো: সাব্বির হোসেন, ইডিও রিপন মিস্ত্রী।
বিতরণ অনুষ্ঠানে সংস্থার পরিচালক কার্যক্রম আকরাম হোসেন তার বক্তব্যে বলেন আদর্শ সমাজ গঠন এবং সকলকে তার বয়ষ্ক পিতা-মাতাকে কোন প্রকার অবহেলা না করে সঠিক ভাবে যত্ন নেয়ার জন্য উদ্ভুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।
তিনি কর্মসূচি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে এই শীত উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply