1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় ২টি মেডিক্যাল কোচিং সেন্টার সিলগালা

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় খুলনায় মেডিক্যাল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখতে খুলনা মহানগরীর মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা মোতাবেক রেটিনা মেডিক্যাল কোচিং, মেডিকো মেডিকেল কোচিং ও উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভর্তি কেয়ার বন্ধ পাওয়া যায়। তবে নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সব মেডিক্যাল কোচিং অনলাইন ও অফলাইন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু নির্দেশনা অমান্য করায় আজ অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews