সুমিত্রা হালদার …
বাঘারপাড়ায় ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন যাবত শীত আর কুয়াশার সাথে সাথে বইছে মৃদু বাতাস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে কুয়াশা। সোমবার দিনভর একবারও সূর্যের দেখা মেলেনি।
এদিকে তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। প্রচন্ড শীতে আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব মানুষ। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেন না। শহরে যানবাহন চলাচল অন্যদিনের চেয়ে কম দেখা গেছে। যাতায়াত কমে যওয়ায় পরিবহণ শ্রমিকের আয় কমে গেছে। গ্রামাঞ্চলে তীব্র শীতে কষ্ট পাচ্ছে নি¤œ আয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার কেউ কেউ স্বল্পমূল্যে শীতবস্ত্র কিনতে পুরানো পোশাকের দোকানে ভিড় জমাচ্ছেন।
অপরদিকে তীব্র শীতে বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা পড়েছে ভোগান্তিতে। ফলে ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে।
Leave a Reply