1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ায় শীতের দাপটে গরম কাপড়ের বিক্রি বেড়েছে

  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

সুমিত্রা হালদার( বিশেষ প্রতিনিধি ) কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় বাঘারপাড়ায়  গরম কাপড়ের চাহিদা বেড়েছে। উপজেলার বিভিন্ন  হাট-বাজার ও ফুটপাতগুলোতে জমে উঠেছে বেচাকেনা।সরেজমিন দেখা গেছে, ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, মাফলার ও নতুন ডিজাইনের কানটুপি, মাথার টুপি, পায়ের মোজা, হাতমোজা, জাম্পার, সোয়েটার, ফুলহাতা গেঞ্জি, কমফোর্টার ও কম্বলের দোকানের ভিড় চোখে পড়ার মতো।

ক্রেতারা বলছেন, শীতের শুরুতে কেনা পোশাক তীব্র শীতে কোনো কাজে লাগছে না। তাই তারা আবার গরম কাপড় কিনতে ছুটছেন। এ সুযোগে বিক্রেতারাও দাম হাঁকাচ্ছেন কয়েকগুণ বেশি। দু-তিন সপ্তাহ আগেও যে পোশাক ২০০-২৫০ টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম বেড়ে হয়েছে ৪০০-৫০০ টাকা।

ফুটপাতের দোকানে গরম কাপড়ের ক্রেতা জামাল মিয়া বলেন, ‘বাচ্চাদের জন্য শীতের জামা কিনতে এসেছি। তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা দাম বেশি নিচ্ছেন। ১৫ দিন আগে যে পোশাক ৬০০ টাকায় বিক্রি হয়েছে আজ তার দাম এক হাজার টাকা হাঁকাচ্ছেন। পরে বেশি দাম দিয়ে ৮০০ টাকায় কিনতে হলো।’

শীতবস্ত্র কিনতে আসা ক্রেতা সাবিকুন নাহার বলেন, শীতের প্রথম দিকে কেনা ‘ফ্যাশনাবল পোশাকে’ চলমান শীত মানছে না। ভারি ও শীতসহনীয় গরম কাপড় লাগবে। পরিবারের সবার জন্য শীতের পোশাক কিনতে এসেছি।’বিক্রেতা জাহাঙ্গীর হোসেন জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েকদিনে বড়দের পাশাপাশি বাচ্চাদের পোশাকের বিক্রিও অনেকটা বেড়ে গেছে । তার দোকানে শুধু বাচ্চাদের পোশাকই বিক্রি হচ্ছে প্রতিদিন গড়ে ১৫-২০ হাজার টাকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews