1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খামারের ৭ টি গরু পুড়ে ছাইঃ ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খামারের ৭ টি গরু পুড়ে ছাইঃ ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে খামারের ৭টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে কৃষক জাফর ও জাকির শেখের খামারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে খামার থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে।

এলাকাবাসী জানান,ওই গ্রামের জাকির শেখসহ দুই ভাই মিলে অনেক কষ্ট করে খামারে সাতটি অট্রোলিয়ান জাতের ৫টি গাভি ও ২টি ষাড় গরু লালন পালন করছিলেন তারা।

আগামী কুরবানীর ঈদে ২ টি ষাড় বিক্রি করবে এবং পাঁচটি গাভী থেকে প্রতিদিন একশ কেজি দুধ বাজারে বিক্রি করে ১০ হাজার টাকা আয় করতে পারবে। কিন্ত তাদের সেই স্বপ্ন আর পুরন হলোনা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক জাকির শেখ জানান , গরু চুরির ভয়ে গোয়াল ঘর তালা চাবি দিয়ে আটকে রেখেছিলাম।হঠাৎ দেখি গরুর ঘরে আগুন লেগে মুহুর্তেই ৭টি গরু পুড়ে ছাই হয়ে গেল। আমাদের দুই ভাইয়ের স্বপ্ন আর পুরন হলোনা।

বিষয়টি নিয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি ডাঙ্গারপাড় গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উক্ত গরুর ঘরের সাতটি গরু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে পরিবারের দাবী ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews