পবিত্র কাবাশরীফ ছুয়ে শপথ করেছি জনগণের সেবা করবো, আমি নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি ভাতা আমার নির্বাচনী এলাকার জনগণের উন্নয়নের জন্য ব্যয় করবো। নিজের জন্য গ্রহণ করবো না।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মধুখালী উপজেলার মরিচ বাজারে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের যোগদান ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগ নেতা আরিফুর রহমান দোলন এসব কথা বলেন।
তিনি বলেন বলেন, আমার দাদার পরে আমার বাবা সব সময় গরীব দুঃখী মানুষের ভাগ্যউন্নয়নে করেছেন। দুহাত ভরে সাহায্য সহযোগিতা করেছেন। আমি সেই বাবারই সন্তান,
আমিও আমার সাধ্যমত অসহায় গরীব দুঃখী মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি আপনাদেরই ভাই আপনাদের বিপদে আপদে সব সময় পাশে থাকতে চাই। আপনাদের উন্নয়নে কাজ করতে চাই।
উক্ত সভায় সাবেক জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহ্সানুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী দোলনের পক্ষে নির্বাচন করার লক্ষে তার সাথে যোগ দেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহ্সানুজ্জামান আজাউল, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ,
কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, ফরিদপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম ডাবলু,
মধুখালি উপজেলা আওয়ামী যুবলীগ নেতা পারভেজ মোল্লা, কামারখালী ইউনিয়ন শ্রমিক নেতা তারেক হোসেন মোল্যা, মধুখালী উপজেলা শ্রমিক নেতা আকরাম হোসেন, মধুখালী আইন উদ্দিন কলেজের সাবেক জিএস নূরুল ইসলাম উজ্জল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগতদিনে ফরিদপুর-১ আসনের জনগণ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার কর্মী-সমর্থক ও ভোটার হওয়া সত্ত্বেও নানাভাবে বঞ্চিত ও নির্যাতিত হয়েছেন।
সামান্য একজন নাইটগার্ডের চাকরির মিথ্যা আশ্বাসেও গরিব মানুষের টাকাপয়সা হাতিয়ে নেয়া হয়েছে। এ অবস্থার নিরসনে সকলকে ঈগল প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।




Leave a Reply