1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নানা আয়োজনে ভাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নানা আয়োজনে ভাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর  ও স্বতঃস্ফূর্ত হাজারো দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মধুখালী উপজেলা  একাদশ ও বোয়ালমারী উপজেলা একাদশ অংশগ্রহন করে।

খেলার প্রথমেই জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ করেন।

খেলায় মধুখালী একাদশ আলফাডাঙ্গা একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, রানার্স আপ দলকে ৭৫ হাজার টাকা প্রাইজ মানি এবং ক্রেস্ট প্রদান করা হয়। 

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল র্্যাফেল ড্র।এতে টেলিভিশন, মোবাইল ফোন সহ ১৫ টি পুরস্কার ড্রতে বিজয়ীদের মাঝে প্রদান করা হয়।

এ সময় হর্ষোৎফুল্ল হাজারো দর্শক করতালি দিয়ে গ্যালারী এবং  এর আশপাশে র্্যাফেল ড্র এবং চুড়ান্ত পর্ব উপভোগ করেন। প্রধান  অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ  বলেন, খেলাধুলা সুস্থ দেহ ও সুস্থ মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের যুব সমাজ মাদক সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। খেলাধুলা নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে বিরাট ভূমিকা পালন করে এবং একটি সুস্থ সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

আগামীতে খেলাধুলার বিকাশ ঘটাতে আরও পৃষ্ঠপোষকতা করা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি ।উপজেলা নির্বাহী অফিসার বি. এম কুদরত এ- খুদার  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম,

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  লিটন আলী,অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ)  ইয়াসিন আলী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল,ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,

অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল)  তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ এম. এ জলিল,ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো: রেজা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews