1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে আলোচিত তুরাগ হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে আলোচিত তুরাগ হত্যা মামলার  প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

 এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

ফরিদপুরের ব্যাপক আলোচিত কলেজছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তুষার ওরফে কানা তুষারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।   

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেপ্তারকৃত আসামি তুষার শহরের আলীপুর এলাকার শেখ খবির উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর রাতে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ  তুষারকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তুরাগ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা তুষার নিজের মুখে স্বীকার করেছেন। মাদক বেচাকেনাকে কেন্দ্র করে ও আগের বিরোধের জের ধরে তুরাগকে নৃশংসভাবে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃত  তুষারের নামে বিভিন্ন থানায় আরও ২০টি মামলা রয়েছে। তার নামে নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পরে তাকে তুরাগ হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের জামাল মোল্লার মেহগনি ও কলা বাগানের মধ্যে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আসাদুজ্জামান নুর তুরাগকে।

ওই সময় তুরাগের বাম হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

নিহত তুরাগ জেলা শহরের মধ্য আলীপুর এলাকার মো. আলাউদ্দিন হাওলাদারের ছোট ছেলে।

তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews