ফরিদপুর বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নেতা কানাই গাঙ্গুলী, বাসদ ফরিদপুরের আহ্বায়ক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কমিউনিস্ট লীগ এর আব্দুল কাদের আজাদ,
অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
শ্রমিকদের ন্যায্য মুল্য দেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান তারা। বক্তারা বলেন বর্তমান বাজারে বেঁচে থাকতে হলে একজন শ্রমিককে কমপক্ষে ২৫ হাজার টাকার বেতন দেয়া উচিত।
কিন্তু সরকার সম্প্রতি তাদের জন্য যে বেতন কাঠামো তৈরি করেছেন তা কোনভাবে মেনে নেয়া যায় না। বক্তারা যেসব শ্রমিকরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারে ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের নিকট দাবি জানান।
বক্তারা বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না তাই অবিলম্বে তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেবার দাবি জানান। তা না হলে উক্ত নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গনতান্ত্রিক জোট অংশগ্রহণ করবে না।




Leave a Reply