1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে দিনব্যাপী গণসংযোগ করলেন আরিফুর রহমান দোলন

  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে দিনব্যাপী গণসংযোগ করলেন আরিফুর রহমান দোলন 

এস, এম আকাশ, ফরিদপুুর  জেলা অফিস :

ফরিদপুর-১ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। 

শুক্রবার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দিনব্যাপী আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। দোলন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরেন বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র।

দেশের এ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে আহবান জানান তিনি।

আরিফুর রহমান দোলন বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলেই এই উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

গণসংযোগ ছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৪, ৫, ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. ফেরদৌসী খানমকে দেখতে ও তার সার্বিক খোঁজ-খবর নিতে বালিয়াপাড়া গ্রামে ছুটে যান দোলন।

এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার,

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা,

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মকিবুল হোসেন মক্কা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন,

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্যাসহ আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews