ফরিদপুরে সেবামূলক প্রতিষ্ঠান শামীম হক ফ্যানস ক্লাবের চাঁদপুর ইউনিয়ন শাখার উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ধোপাডাঙ্গা হাই স্কুল প্রাঙ্গনে এই উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শামীম হক ফ্যানস ক্লাব চাঁদপুর ইউনিয়ন শাখার সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ ফয়েজ মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও শামীম হক ফ্যানস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামীম হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম হক ফ্যানস ক্লাবের প্রধান উপদেষ্টা ও কোতয়ালী থানা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, আওয়ামীলীগের ফরিদপুর জেলা শাখার সদস্য মোঃ আলেপ কাজী,
চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাই মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, কোতয়ালী থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,
শামীম হক ফ্যানস ক্লাব কোতয়ালী থানা শাখার সভাপতি মোঃ রিজন মোল্যা, সাধারণ সম্পাদক সোমা ইসলাম রেনু, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সদস্য সিদ্দিক মীর, শামীম হক ফ্যানস ক্লাবের চাঁদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

Leave a Reply