ফরিদপুরে রাতের আধারে নান্নু খা নামের এক হাজ্বীর একতলা ভবন ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ইটভাটার ডাইভেশন করার অভিযোগ উঠেছে ফরিদপুরের আলোচিত মানিলন্ডারিং মামলাসহ একাধিক মামলার আসামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের বেড়িবাধ তালতলা এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান নান্নু খা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় সিদ্দিকুর রহমানসহ ৭জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি লিখীত এজাহার দায়ের করেছেন।
থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাযায়, গুহলক্ষীপুর মহলার মৃত আলাউদ্দীন শেখের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান, বিশ্বাসডাঙ্গী গ্রামের আ: রশিদ খানের ছেলে মহরী আতাউল হক চুন্নু ও তার ভাই তারেক খান, সিদ্দিকুর রহমানের ম্যানেজার ফারুক ও রাজু শেখ, ইটভাটার কর্মচারী মিরাজ খান ও খালেক শেখসহ আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রাম দা,
ছেনদা হাতুরী এবং মারাত্বক জীবননাশক অস্ত্র পিস্তল, হাত বোমা, বুলডোজার, বেকু ইত্যাদি নিয়ে অতর্কিতভাবে শনিবার (২৮ অক্টোবর) রাত ২টার দিকে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের বেড়িবাধ তালতলা নান্নু খা নামের ওই হাজ্বী সাহেবের নিজস্ব ১৪২ দক্ষিন চরমাধবদিয়া মৌজার বি এ ১৮৬৪ নং খতিয়ানের ৫১৭২ নং দাগের উপরে সাবেক এস. / আর এস ১৯৫০ নং দাগের উপরে নির্মিত তিনতলা ফাউন্ডেশনের ৮০০ (আটশত) স্কয়ার ফিটের নির্মিত এক তলা বিল্ডিং দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
নান্নু খা ঘটনাস্থলে গেলে পিস্তলসহ বিভিন্ন অস্ত্রহাতে আসামীরা তাকে প্রাণনাসের ভয়দেখিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। প্রাণনাসের ভয়ে ভুক্তভোগী নান্নু খা ঘটনাস্থল থেকে সরে যায়। এসময় অন্যান্য আসামীগন বেকু দিয়ে দোকান ঘর ভাংতে থাকে। অজ্ঞাতনামা লোকেরা প্রায় শতাধিক বালু ভর্তি ট্রাক দিয়ে মাটি ও ইটের আধলা ফেলে ভেঙ্গে ফেলা বিল্ডিং মাটি চাপা দিয়ে ঢেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। আসামীগন তাহার বিল্ডিং দোকান ঘর সম্পূর্নরূপে ভেঙ্গে ও দোকানের মালামাল ও আসবাবপত্রসহ বিশ লাখ টাকার ক্ষতি সাধন করে। উক্ত আসামীগনের বিরুদ্ধে ইতিপূর্বে হুমকি দেওয়ার কারনে কোতয়ালী থানায় একাধিক জিডি করা রয়েছে।
এবিষয়ে নান্নু খা জানান, আসামীরা আমার বিল্ডিং ভাংগার সময় আমি এবং আমার ছেলে আমরা দুজনই প্রথমে পুলিশ সুপার স্যার পরে কোতয়ালী থানার ওসি এম এ জলিল স্যারকে ফোন করেছি কিন্তু তারা ঘটনাস্থলে কোন পুলিশ পাঠাননি। আসামীরা এখনো কাজ চলমান রেখেছে। তিনি বলেন, আসামীরা অদৃশ্য শক্তির বলে আমার জায়গা থেকে আমার বিন্ডিং ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আমার জায়গা দখল করে ডাইবেশন বানাচ্ছে। আসামিদের প্রচুর টাকা ও অদৃশ্য শক্তির কাছে আমরা সাধারণ মানুষ আজ বড় অসহায়।
এ প্রসঙ্গে মো. সিদ্দিকুর রহমানের ভাই পৌর কাউন্সিলর মো. আব্দুল জলিল জানান, জমিটি নিয়ে আদালতে মামলা ছিলো, যার রায় আমাদের পক্ষে আসে। আদালতের রায় পাওয়া জায়গা আমরা বুঝে নিয়েছি। অন্য কারো জায়গা দখল করা হয়নি।
এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, খবর পাওয়ার পর রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো, তখন কোনো পক্ষকেই সেখানে পাওয়া যায়নি ।
মো. লুৎফর রহমান নান্নু খা নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে, তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply