ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার 2 নং ওয়ার্ড, শ্রীরামপুর গ্রামের রুহুল আমিন (৫৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানার পুলিশ।
আজ সোমবার (২৩ অক্টোবর ) বিকাল ৪ টার দিকে নিহতের বাড়ি হইতে আধা কিলোমিটার দূরে ধানের মাঠে কাজ করতে গিয়ে হানিফ নামের এক ব্যক্তি রুহুল আমিনের লাশ নিজস্ব জমিতে উপুড় হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সূরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের জানান, গত পরশুদিন শনিবার বিকাল ৩ টার দিকে রুহুল আমিনকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
পরিবারের কাছ থেকে উক্ত ব্যক্তির হার্টের সমস্যা ও ডায়াবেটিস রোগ ছিল মর্মে জানা যায়। তিনি গত পরশুদিন বিকালে সার
এবং ঘাস মারার কীটনাশক নিয়ে তার জমিতে গিয়েছিলেন বলে জানা যায়।
সূরতাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হইতেছে।


Leave a Reply