1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা

এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে ও বড়বাগ এতিমখানা মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান  করলেন সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।রবিবার বেলা ১২ টায় উপজেলার টগরবন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

এরপর ইউনিয়নের বড়বাগ এতিমখানা মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এসময় মাদ্রাসা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছেন।

আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, আপনারা অনেকেই আমাকে এমপি হিসেবে দেখতে চান। কিন্তু আমি এমপি হওয়ার জন্য কাজ করি না। আমি মানুষের সেবা করার জন্য কাজ করি। আমার পূর্বপুরুষ মরহুম কাঞ্চন মুন্সী মানুষের সেবায় সারাজীবন নিয়োজিত ছিলেন। আমিও জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায়, আপনাদের সেবায় কাজ করতে চাই।

তিনি বলেন, আমার স্লোগান হচ্ছে মানুষের কাছে, মানুষের পাশে। আজকে যেমন আমি আপনাদের মাঝে এসেছি, একইভাবে ঘূর্ণিঝড়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাদের পাশে থাকবো। আজ টগরবন্দ দিয়ে শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।

এসময় দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, আজকে একটি অশুভ শক্তি বাংলাদেশের যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে সেই উন্নয়ন-অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তারা ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি। আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেয়ার প্রশ্নে আপনাদের আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই যদি হয় তাহলে পদ্মা সেতুর মতো উন্নয়ন এ অঞ্চলে আরও হবে। আর যদি অশুভ শক্তি কোনো কারণে বিজয়ী হয় তাহলে এই উন্নয়ন থমকে যাবে।

অনুষ্ঠানে টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানের সভাপতিত্বে ও টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু,

কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, টগরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শাহীদুজ্জামান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, টগরবন্দ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুলাহ শামীম মল্লিক, মাজহারুল ইসলান নয়ন, আজম খান, জামাল মোল্যা, আবু সাইদ পটু মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews