ফরিদপুরে ১৫২টি পূজা মন্ডপে নগদ অর্থ ও গেঞ্জী বিতরণ করলেন এফবিসিসিআই এর সহ সভাপতি ও ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার কোষাদক্ষ ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) ।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের গৌরগোপাল আঙ্গিনার পূজা মন্ডপে এসব বিতরণ করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদপুরে আগামী তিন থেকে চার বছরের মধ্যে কেউ আর বেকার থাকবেনা।
আমরা বেকার যুবকদের খুজে খুজে বেরকরে চাকরি দেব। তিনি আরও বলেন আমি আপনাদের ভাই বন্ধু শুভাকাঙ্খী হিসেবে থাকতে চাই, সবাই যাতে ভালো থাকে এটাই আমি চাই। এই দেশটা আমাদের ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে বলবেন আমি সমাধা করার চেষ্টা করবো।
।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন কমিটির নবাগত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। সাবেক সহ-সভাপতি সুকেশ কুমার সাহা,
তাপস কুমার সাহা, প্রকাশ স্বরুপ রায় অপু, সদর উপজেলা শাখার সভাপতি সীতাংশ কুমার মিত্র কিংকর, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামদত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার সহ আরও অনেকে।

Leave a Reply