1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ছেলের নির্যাতনের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

ফরিদপুরে ছেলের নির্যাতনের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

ফরিদপুরে ছেলের নির্যাতনের বিরুদ্ধে মা রাহেলা বেগমের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে ফরিদপুর কোর্টপাড় এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে রাহেলা বেগমের সাথে উপস্থিত ছিলেন তার আরো দুই ছেলে ইব্রাহিম মিয়া ও আব্দুল মোতালেব।

সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে রাহেলা বেগম বলেন, আমার ছোট ছেলে মো: আমির হামজা দীর্ঘদিন যাবত আমার ওপর অমানবিক নির্যাতন করে আসছিলো। জমিজমা কে কেন্দ্র করে আমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে এবং তার স্ত্রী আমার ওপর শারীরিক ভাবে আঘাত করে।

এ ঘটনার পর আমি ফরিদপুর কোতয়ালী থানায় গত ১ অক্টোবর ২০২৩ ইং তারিখে জি আর নং ৮২৯/২০২৩ ইং তারিখে মামলা দায়ের করি। মামলার পর আমার ছেলেকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। বর্তমানে সে জেলে আছে। এদিকে তার স্ত্রী সহ তার লোকজন আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

আমি এ ঘটনায় প্রাণ নাশের হুমকিতে রয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরো বলেন, আমার ছেলে জেল থেক বের হওয়ার পর আমাকে আরো বেশি নির্যাতন করবে এবং তার স্ত্রী আমাকে প্রতিনিয়ত হুমকি প্রদান করে আসছে। একজন মা হিসেবে তার দাবি এমন কুসন্তান যেনো আর কারো না হয়। এবং তার সন্তান আমির হামজার কঠোর শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাহেলা বেগমের বড় ছেলে ইব্রাহিম মিয়া বলেন, আমার ছোট ভাই আমির হামজা আমার মা রাহেলা বেগমের ওপর অমানুষিক ভাবে নির্যাতন করে। হামলা চালিয়ে তার রুমের মধ্যে ফ্রিজ সহ তার আসবাবপত্র ভাংচুর করে। জমি জমাকে কেন্দ্র করে আমার মার ওপর হামলা চালায়। আমার ছোট ভাই এখন জেলে রয়েছে তারপরও তার স্ত্রী ও তার লোকজন বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এসময় তিনি জানান, আমার বৃদ্ধ মাকে যেভাবে অমানবিকভাবে নির্যাতন করেছে তার কঠিন শাস্তির দাবি জানায় । আমার মা কোন প্রকার সহ্য না করতে পেরে অতিষ্ট হয়ে থানায় মামলা দায়ের করে।

আর এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এমন কুসন্তানের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্হানীয় এলাকাবাসি।ফরিদপুর কোতয়ালী থানায় রাহেলা বেগমের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, তার ছোট ছেলে আমির হামজা প্রায় ৪/৫ বছর পূর্বে তার বাবা হাজী আ: লতিফ বেপারী কে শহরে ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে নিয়ে তার নামে জমি দলিল করে নেয়।

পরবর্তীতে লতিফ বেপারী বিষয়টি বুঝতে পেরে বিজ্ঞ আদালতে দলিল ফেরত চেয়ে মামলা করে। বর্তমানে উক্ত মামলা বিজ্ঞ আদালতে চলমান অবস্থায় আছে।
এঘটনায় আমীর হামজা তার মা ও বড় দুই ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিভিন্ন সময় তাদের সাথে ঝগড়া বিবাদ করে এবং সংসারে অশান্তির সৃষ্টি করে। সর্বশেষ গত ইং ২০/০৯/২০২৩ সকাল ১০টার সময় রাহেলার ঘরের সামনে উঠানে আমীর হামজা এসে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে।

তখন রাহেলা প্রতিবাদ করিলে সে তার হাতে থাকা লোহার রড দিয়ে রাহেলাকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ করে আঘাত করে।এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি এম এ জলিল জানান, রাহেলা বেগমের মামলায় তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। এখন যদি তার ছেলের স্ত্রী বা তার ছেলের লোকজন তাকে ভয়ভীতি বা হুমকি প্রদান করে থাকে তাহলে সে থানায় জিডি করুক। থানায় জিডি করলে পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews