ফরিদপুরে ধর্ষণ মামলায় কামরুল নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে আজ সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুরের র্যাব-১০, সিপিসি-৩ এর কম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গতকাল ০১ অক্টোবর সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাব-১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং-১৯, তারিখ- ০৬/০৯/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০০ (সং/২০০৩) এর ৯(১) ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কামরুল ইসলাম পারভেজ (৩০), পিতা-ইমরান হোসেন বাবু বেপারী, সাং-শাহাজদ্দিন বেপারী পাড়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকার আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply