1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

এস.এম আকাশ, ফরিদপুর জেলা অফিস:

ফরিদপুরের বোয়ালমারীতে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

আজ রোববার (১ অক্টোবর) সকালে বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত সকল শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের বলেন- আজকের শিক্ষার্থী তোমরা আগামী দিনের ভবিষ্যত, তোমাদের কাছে দেশ ও জাতি অনেক কিছু আশা করে। সুশিক্ষামানে বাবা মাকে সন্মান করা, নমনীয়তার সাথে বাবা মায়ের আদেশ মেনে চলা।

গুরুজনকে সম্মান করা, গুরুজনদের দেখানো ভালো পথে নিজেকে পরিচালনা করা। মদ গাজা, ধুমপানসহ সকল প্রকার নেশা থেকে নিজেকে রক্ষা করা। মোবাইলে খারাপ ছবি মোবাইলে গেইম ও ইপ্টিজিং থেকে দূরে, থাকা।

এসময় তিনি বলেন- শিক্ষার মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা যদি তাদের দায়িত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে তাদের গড়ে তুলতে।

তিনি বলেন, শিক্ষকতা পেশাটি একটি মহৎ পেশা। সবচেয়ে সম্মানজনক পেশা এটি। সমাজে শিক্ষকের মর্যাদা অনেক উপরে। তাই এ পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

একজন শিক্ষার্থীর জীবনে নৈতিক শিক্ষার প্রভাব খুবই সহায়ক ভূমিকা পালন করে জানিয়ে তিনি বলেন, এ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে, তারা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে তৈরি হতে পারে সেজন্য নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজীত কুমার দাস বলেন- বর্তমান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন পরোপকারী অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি এই স্কুলের সভাপতি হয়ে স্কুলের ব্যাপক উন্নয়ন করেছেন।

শিক্ষার্থীদের কলম বই খাতা কেনাকাটার জন্য শিক্ষার্থীদের বেতন দুই বছর যাবৎ সভাপতি নিজের অর্থায়নে পরিশোধ করে আসছেন। এখনো শিক্ষার্থীরা সভাপতির নিজের অর্থায়নে ফ্রিতে পড়াশোনা করছেন।

এসময় তিনি আরো বলেন- স্কুলের সৌন্দর্য বন্টনের জন্য সভাপতির নিজের অর্থায়নে স্কুলের গেট নির্মাণ, স্কুল রং করাসহ ভবনের যাবতীয় সংস্কারের কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews