1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ–

ফরিদপুরের ভাঙ্গায় আগামী ১০ই অক্টোবর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইনশৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন,

উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহামুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা ,

ভাঙ্গা প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ হাসান উদ্দিন প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তিনি শুধু আওয়ামী লীগের নয় তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমাদের ফরিদপুরের তথা ভাঙ্গাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন।

এ জন্য আমরা ভাঙ্গাবাসী গর্বিত এবং সম্মানিত। আমরা কৃতজ্ঞচিত্তে তাকে স্বরণ করবো। তার আগমনে ভাঙ্গাবাসী ধন্য হবে। এ সময় তিনি আরও বলেন, ভাঙ্গা পৌরসভার রাস্তা থেকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে রাস্তার দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে ।

এজন্য আইন -শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। তিনি সমস্ত দলমত নির্বিশেষে ভাঙ্গার জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর আহবান জানান। এ সময় ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিস্বরোড থেকে ভাঙ্গা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে যে সমস্ত অবৈধ বাস কাউন্টার দিয়ে পরিবেশ নষ্ট করেছে সে গুলো শুধু দশ তারিখের জন্য নয় সারা জীবনের জন্য উচ্ছেদ করা হবে, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন,

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক তৎপরতা চালাচ্ছে। আইনশৃংখলা বাহিনী পরিশ্রম করে যাবে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভাঙ্গায় আগমনে আমরা সকলে খুশি।

তার আগমনে ভাঙ্গাকে নতুন সাজে সাজাতে হবে সে জন্য সকলের প্রচেষ্টা থাকতে হবে। এসময় তিনি আরও বলেন, স্ব স্ব দপ্তর প্রধানগণ উন্নয়নের তালিকা প্রস্তুত করুন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী আগমনের আগে কোন অফিসার ছুটি নিতে পারবেন না যার যা দায়িত্ব তার তার পালন করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাঙ্গা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মজিবর মুন্সী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews