সালথায় চাঞ্চল্যকর দুই ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগের পাওয়া গেলোনা কোন সাক্ষীপ্রমাণ। যে অভিযোগের কোন সাক্ষীপ্রমাণ থাকেনা সেই অভিযোগ সন্দেহজনক। তাছাড়া দুই মেম্বারের সম্পর্কে সাধারণ মানুষ ভালো বলেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সালথার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মামলার বাদী বিবাদী উভয় পক্ষের সাথে শোনানী ও সাক্ষীপ্রমাণ গ্রহন শেষে ফরিদপুর জেলা ও সালথা উপজেলার বিভিন্ন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী এ কথা বলেন।
তিনি বলেন- এই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজীর অভিযোগ করার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এই মানববন্ধন বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর দুইদিন পর উক্ত দুই ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে পাল্টা মানববন্ধন করেন আফজাল মোল্যার পুত্রবধূ প্রবাসীর স্ত্রী রাজিয়া বেগম।
বিভিন্ন গণমাধ্যমে দুই ইউপি সদস্যের পক্ষে বিপক্ষে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি চাঞ্চল্যকর সৃষ্টি হয়। দুই ইউপি সদস্য প্রকৃত অপরাধী নাকি নিরপরাধ সত্যতা যাচায়ের লক্ষে বাদী বিবাদী উভয় পক্ষকে সাক্ষীপ্রমাণসহ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে আমার অফিসে আসতে বলা হয়। এসময় বিবাদী দুই ইউপি সদস্যের পক্ষে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে বলেন- এই দুই মেম্বার খুবই ভালো মানুষ,
তারা এই যঘন্য কাজ করতে পারেনা, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আটঘর গ্রামের ভ্যান চালক দুলালের ৫শতক জমি আফজাল মোল্যার পরিবার অবৈধভাবে দখল করে রেখেছে। আফজাল মোল্যার অবৈধভাবে দখলকৃত জমি দুলালকে ফিরিয়ে দিতে বলায় আফজাল মোল্যার পরিবারের সাথে দুই মেম্বারের শত্রুতায় পরিনত হয়। হতদরিদ্র ভ্যানচালক দুলালের পক্ষ দেওয়ার কারনে দুই মেম্বারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করা হয়।
এদিকে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগকারী আফজাল মোল্যার পুত্রবধূ প্রবাসীর স্ত্রী রাজিয়া বেগম কোন সাক্ষীপ্রমাণ দিতে পারেননি। তিনি একাই এসেছিলেন এবং নিজের মুখে স্বীকার করেছেন তার কাছে দুই মেম্বারের বিরুদ্ধে কোন সাক্ষীপ্রমাণ নেই। মেম্বাররা যখন তারকাছে চাঁদা চায় তখন তিনি একাই ছিলেন।
শোনানীতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদত হোসেন। সংরক্ষীত মহিলা মেম্বার মোছাঃ রাজিয়া বেগম, মেম্বার মোঃ লতিফ মোল্যা, ভ্যান চালক দুলাল ও অভিযোগকারী আফজাল মোল্যার পুত্রবধূ রাজিয়া বেগম ।

Leave a Reply