1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

সালথায় দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

সালথায় দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

এস.এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নিরপরাধ, পরোপকারী দুই জনপ্রতিনিধিসহ ৬জনের বিরুদ্ধে আদালতে হয়রানি মূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং মিথ্যা অভিযোগকারী ভূমিদস্যু, দাঙ্গাবাজদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিসহ ভ্যানচালক মোঃ দুলাল মোল্যার ক্রয়কৃত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর ১নং ওয়ার্ডে সাধারণ জনগনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আটঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- আটঘর মধ্যপাড়া গ্রামের হাফেজুর রহমান হাফেজ,

আরমান মোল্যা, বাবলু তালুকদার, লিয়াকত তালুকদার, নুরইসলাম মাতুব্বর, লাভলু মোল্যা, হুমায়ুন মোল্যা, সাদেক তালুকদার, লুৎফর মোল্যা, কামাল তালুকদার, টিক্কা মাতুব্বর, আক্কাস মাতুব্বর, আকরাম মাতুব্বর, আমিন মাতুব্বর, মমিন মাতুব্বর, মোকাদ্দেস মাতুব্বর প্রমুখ।

এসময় বক্তরা বলেন-আটঘর গ্রামের রমিন মোল্যার স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম(২৩) ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে সালথা সি আর-১৫৪/২৩, ০৫/০৯/২৩ যে অভিযোগটি দায়ের করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন।

বক্তরা বলেন- আদালতে মিথ্যা অভিযোগকারী রাজিয়া বেগমের শশুর ভূমিদস্যু, দাঙ্গাবাজ আফজাল মোল্যা আটঘর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক মোঃ দুলাল মোল্যার কষ্টের অর্জিত টাকায় কেনা জমি অবৈধভাবে পেশিশক্তি ব্যবহারকরে জবরদখল করে রেখেছে। এই বিষয়ে সালথা থানায় পরাপর তিনবার সালিশ বৈঠাক হয়।

পুলিশ উভয়পক্ষের সমস্ত কাগজপত্র দেখাশোনা করে আফজাল মোল্যাকে ভ্যানচালক দুলালের ক্রয়কৃত জমি ছেড়ে দিতে বলে। পুলিশের কথা অমান্যকরে আফজাল মোল্যা আদালতে গিয়ে ওই জমিতে ১৪৪ ধারা জরি করে ১১ ই আগস্ট তারিখে ভ্যানচালক দুলালের জমিতে টিউবওয়েল বসানোর কাজ শুরু করে। ভুক্তযোগী ভ্যানচালক দুলাল মোল্যা ৯৯৯ নাম্বারে ফোনদিয়ে বিষয়টি জানালে সালথা থানার এস.আই আব্দুল বাছেদ আটঘর ঘটনাস্থলে গিয়ে আফজাল মোল্যাকে ১৪৪ধারা জারিকৃত ওই জমিতে টিউবওয়েল বসানো নিষেধ করেন।

বক্তরা বলেন- ইউপি সদস্য মোঃ লতিফ মোল্যা (৫০) ও সংরক্ষীত মহিলা সদস্য মোছা: রাজিয়া বেগম(২৭) এরা দুজন বেশিরভাগ সময় ভ্যানচালক দুলালের ভ্যানে চলাচল করেন এবং দুলালসহ সবাইকে সৎপরামর্শ ও বিপদে-আপদে সবার পাশে থাকেন। সঠিক পথে থেকে দুলালকে সৎপরামর্শ দেওয়ার কারনেই ভূমিদস্যু আফজাল মোল্যা তার পুত্রবধূ রমিন মোল্যার স্ত্রী রাজিয়া বেগমকে বাদি বানিয়ে আদালতে মিথ্যা অভিযোগ করে নিরপরাধিদের হয়রানি করার চেষ্টা করছে। মানববন্ধনে বক্তরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে আদালতে দাখিলকৃত মিথ্যা অভিযোগটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ভাস্করকে বাদ দিয়ে সৎ নিষ্ঠাবান একজন চৌকস ডিবি অফিসারকে দেওয়ার জন্য অনুরোধ জানান। আদালতে দাখিলকৃত অভিযোগে বাদি রাজিয়া বেগম উল্লেখ করেন-১১ ই আগস্ট তারিখে তাদের ক্রয়কৃত জমিতে টিউবওয়েল বসাতে গেলে আসামিরা দলবদ্ধ হয়ে তার বাড়ীতে গিয়ে কাজে বাধা প্রদান এবং চাঁদা দাবি করে।

এবিষয়ে সালথা থানার এস.আই আব্দুল বাছেদ জানান, ওই দিন ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ১৪৪ ধারা নালিশি জমিতে টিউবওয়েল বসানোর কাজ চলছে, তখন আমি নিজেই (রাজিয়ার শশুর) আফজাল মোল্যাকে বলেছি আপনাদের ৪৪ধারা জারি আছে। এখন কাজ বন্ধ রাখুন, আগে শুনানী হোক আদালতের রায়ের পরে কাজ করবেন। তিনি বলেন-আমি নিজেই কাজ বন্ধ করতে বলে এসেছি, সেখানে কোন মেম্বার বা বাহিরের কোন লোকজন ছিলোনা।

খোজ খবর নিয়ে জানা যায়, আটঘর গ্রামের মৃত খালেক মোল্যার ২৭০২ নং দাগের ভিটার জমি মোট ২৬ শতক । এরমধ্যে খালেক মোল্যার ৪ ছেলে ৫ মেয়ে রয়েছে। ওয়ারিশ সূত্রে রেকর্ড হয়েছে প্রতি ছেলের নামে ৪শতক করে এবং মেয়েদের নামে ২শতক করে।খালেক মোল্যার মৃত্যুর পর উক্ত জমি ছেলে মেয়েরা মিলে আফজাল মোল্যা, দুলাল মোল্যা ও জহুর মোল্যা এদের ৩ জনের কাছে বিক্রি করেন।

২৬শতকের মধ্যে আফজাল মোল্যা খালেক মোল্যার ৩ ছেলের নিকট থেকে ৬শতক এবং দুই মেয়ের নিকট থেকে গোপনে ৩ শতক মোট ৯শতক জমি ক্রয় করেন।দুলাল মোল্যা খালেক মোল্যার মেঝো ছেলের নিকট থেকে ৪শতক ও অন্য তিনছেলের নিকট থেকে ৬শতক এবং তিন মেয়ের নিটক থেকে ৪ শতক মোট ১৪শতক জমি ক্রয় করেন। জহুর মোল্যা দুই মেয়ের নিকট থেকে ৩শতক ক্রয় করেন।

এরমধ্যে আফজাল মোল্যা কিছু কুচক্রীমহলের কু-পরামর্শে পেশিশক্তি প্রয়োগ করে ৯শতকের পরিবর্তে সাড়ে ১৫ শতক জোরপূর্বক ভোগদখল করে রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews