ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামে জার্মান প্রবাসী রাজা খলিফার বাড়ি সহ প্রায় ২০/২৫ টি পরিবারের যাওয়া আসার একমাত্র রাস্তাটির উপর ইটের প্রাচীর নির্মান করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
এঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর রোববার একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে জার্মান প্রবাসী ১০৬ নং মালীগ্রাম মৌজায় ৬/৭ বছর ধরে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ তিনি সহ আরও ২০/২৫ টি বসবাস করে আসছেন।
সাম্প্রতিক সময়ে জমির মালিক প্রভাবশালী হানিফ হাজি ও হান্নান মাতুব্বর গংরা তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটিতে ইটের প্রাচীর নির্মান করে তাদের চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দেন ।
যার কারনে প্রবাসী পরিবার সহ লোকজন বাড়ি থেকে বের হওয়া, স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরাও তাদের স্কুলে যেতে পারছেন না। এ বিষয়ে হানিফ হাজির সাথে কথা বললে তিনি জানান যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের ক্রয়কৃত সম্পত্তি।

Leave a Reply