1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেক্স সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্রী তরুন কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান।

অবহিতকরণ সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৫ দিন ব্যাপী উপজেলার সকল ইউনিয়নে এর কার্যক্রম চলবে। এতে প্রতি ইউনিয়নে ৫ জন করে ১১ টি ইউনিয়নে ৩২ টি টিমে মোট ৬৪ জন দক্ষ কর্মী প্রতিটি এলাকা ঘরে কুকুর ধরে জলাতঙ্কের টিকা প্রয়োগ করে গায়ে রং মাখিয়ে ছেড়ে দেবেন।এতে কুকুরের কামড়ে এলাকাবাসী কম ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়। এর আগে (২০১৯ ইং) সালে প্রথমবারের মত কার্যক্রম চালু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস. এম ফিরোজ রশিদ,ডাঃ গোপাল দেব,অফিসার ইনচার ইনচার্জ ( তদন্ত) প্রদ্যুৎ কুমার,কর্মসূচির ফিল্ড সুপারভাইজার মোঃ ইমতিয়াজ উদ্দিন,

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার মোঃ রাজিন সালেহ, মোঃ হাসান তাসাউফ, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews