জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক হারে টিকা (এমডিভি), কর্মসূচি উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় ও মহাখালী জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান,
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।


Leave a Reply